
নয়াদিল্লি, ৩ মে (হি.স.): আগামিকাল অর্থাৎ সোমবার পশ্চিমবঙ্গ-সহ ৪টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগণনা। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, কেরলম, অসম এবং পুদুচেরিতে হবে ভোটগণনা।
পশ্চিমবঙ্গে ৭৭টি কেন্দ্রে ভোট গণনা হবে। প্রতিটি কেন্দ্রই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও নিরাপত্তার দায়িত্বে রয়েছে। অন্য দিকে, স্ট্রংরুমও সুরক্ষিত করে রেখেছে বাহিনী। বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পাহারায় রয়েছেন। ভোট গণনা নিয়ে তৃণমূল, বিজেপি-সহ সব রাজনৈতিক দলই নিজের নিজের মতো করে রণকৌশল সাজাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ