জব্বলপুরে ক্রুজ দুর্ঘটনায় আরও দু'টি দেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ১৩
জব্বলপুর, ৩ মে (হি.স.): মধ্যপ্রদেশের জব্বলপুরে প্রমোদতরী ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৩। পুলিশ জানিয়েছে, রবিবার সকালে বর্গি জলাধারে পাঁচ বছর বয়সী একটি শিশু ও তাঁর আত্মীয়র দেহ উদ্ধার হয়েছে, এরপর ক্রুজ বোট দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১
জব্বলপুরে ক্রুজ দুর্ঘটনায় আরও দু'টি দেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ১৩


জব্বলপুর, ৩ মে (হি.স.): মধ্যপ্রদেশের জব্বলপুরে প্রমোদতরী ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৩। পুলিশ জানিয়েছে, রবিবার সকালে বর্গি জলাধারে পাঁচ বছর বয়সী একটি শিশু ও তাঁর আত্মীয়র দেহ উদ্ধার হয়েছে, এরপর ক্রুজ বোট দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ হয়েছে। রাজ্য পর্যটন বিভাগ দ্বারা পরিচালিত প্রায় ২০ বছরের পুরনো প্রমোদতরীটি গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়ের সময় ডুবে যায়।

বর্গি মহকুমা পুলিশ কর্তা অঞ্জুল আয়ঙ্ক মিশ্র বলেন, রবিবার ভোরে ভাসতে থাকা ময়ূরাম (৫) এবং তার কাকা কামরাজের (৫০) মৃতদেহ বাঁধ থেকে উদ্ধার করা হয়। কামরাজ খামারিয়ার অর্ডন্যান্স ফ্যাক্টরির একজন কর্মচারী ছিলেন। তিনি আরও বলেন, নিখোঁজ ১৩ জনের সবার খোঁজ পাওয়া গেছে এবং মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। কালেক্টরের অফিস থেকে এক্স মাধ্যমে জানানো হয়েছে - আরও দু'জনের দেহ উদ্ধারের পর নিখোঁজ ব্যক্তিদের সন্ধান অভিযান সম্পন্ন হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande