আগামীকাল ৪ মে, গুয়াহাটির ভোটগণনা কেন্দ্রের ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে জারি ১৬৩
গুয়াহাটি, ৩ মে (হি.স.) : আগামীকাল ৪ মে সোমবার ভোটগণনার সময় জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে গুয়াহাটির ভোটগণনা কেন্দ্রের ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ধারা ১৬৩ জারি করেছেন কামরূপ মেট্রোপলিটনের জেলাশ
গুয়াহাটির ভোটগণনা কেন্দ্র (ফাইল ফটো)


গুয়াহাটি, ৩ মে (হি.স.) : আগামীকাল ৪ মে সোমবার ভোটগণনার সময় জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে গুয়াহাটির ভোটগণনা কেন্দ্রের ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ধারা ১৬৩ জারি করেছেন কামরূপ মেট্রোপলিটনের জেলাশাসক স্বপ্নীল পাল।

জেলা কমিশনারের কার্যালয় থেকে জারিকৃত সরকারি আদেশে বলা হয়েছে, নির্ধারিত ভোটগণনা কেন্দ্র মণিরাম দেওয়ান ট্রেড সেন্টার-এর ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে পটকা ফাটানো, আতশবাজি, বিজয় মিছিল এবং স্লোগান দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা ৩ এবং ৪ মে-র মধ্যরাত ১২টা থেকে সেদিন রাত (৪ এপ্রিল) ১১:৫৯ পর্যন্ত অথবা নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

প্রশাসন সতর্ক করেছে, এই নির্দেশ অমান্য করলে বিএনএসএস-এর ধারা ২২৩ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইতিমধ্যে কয়েক দফায় মণিরাম দেওয়ান ট্রেড সেন্টার-এ ভোটগণনা কেন্দ্রে গিয়ে যাবতীয় প্রস্তুতি পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন রাজ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গয়োল। শান্তি ও আইনশৃঙ্খলা এবং সুষ্ঠু ভোটগণনা পর্ব সম্পাদনে সাধারণ ও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande