
খড়গপুর, ৪ মে (হি.স.): ভোটগণনার সকালে প্রত্যয়ী খড়্গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘সাধারণ মানুষ যে ভাবে ভোট দিয়েছেন, পরিবর্তন নিশ্চিত। আমাদের প্রস্তুতি পুরো আছে। ভোটগণনা শান্তিপূর্ণ হোক, সেটা আমরাও চাইছি। যাঁরা নির্বাচনে গোলমাল করতে পারেননি, তাঁরা এ বার চেষ্টা করতে পারেন। খড়্গপুরের মানুষের কাছে এক লক্ষ ভোটের ব্যবধানের দাবি আমরা রেখেছি। আশা করছি তা পূরণ হবে। গোটা রাজ্যেই একতরফা হবে ফলাফল।’’
দিলীপ ঘোষ আরও বলেন, এখানকার মানুষ পরিবর্তন চায়। বিজেপি ভালো সংখ্যায় সরকার গঠন করবে। বাংলায় কোনও আইন-শৃঙ্খলা ছিল না। যেহেতু নির্বাচন কমিশন সবকিছু নিজেদের হাতে তুলে নিয়েছে, যেভাবে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, গণনাও সেভাবেই হবে এবং নতুন সরকারও সেভাবেই শপথ নেবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ