
কলকাতা, ৪ মে (হি.স.): সোমবার সকালে ভাঙড় থেকে যাদবপুরে গণনাকেন্দ্রে যাওয়ার সময় সল্টলেক সেক্টর ফাইভে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এক আইএসএফ কর্মীর। ম্যাটাডোর উল্টে বেশ কয়েক জন আহতও হয়েছেন। তাঁরা বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার সকালে গণনাকেন্দ্রে যাওয়ার পথেই প্রাণ হারান ওই আইএসএফ কর্মী।
রাজনৈতিক উত্তেজনার আবহে এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভাঙড়ে। সোমবার সকালে ভাঙড় থেকে যাদবপুরের গণনাকেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কয়েকজন আইএসএফ কর্মী। জানা গিয়েছে, তাঁদের বহনকারী একটি ম্যাটাডোর গাড়ি সল্টলেক সেক্টর ফাইভ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই এক কর্মীর মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তারা সকলেই চিকিৎসাধীন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ