
কলকাতা, ৪ মে (হি.স.): ভবানীপুর বিধানসভা আসনের ভোটগণনা হচ্ছে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। সকাল থেকেই সেখানে বাড়তি নিরাপত্তা। গণনাকেন্দ্রের বাইরে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি ব্যানার আকারে রাখা আছে। সেই ব্যানারের বেশ কিছু নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে এবং তা মানতে বলা হয়েছে।
বিড়লা প্ল্যানেটোরিয়াম, চৌরঙ্গী রোডের দিক থেকে শেক্সপিয়র সরণির রাস্তায় নিরাপত্তার কড়াকড়ি রয়েছে। সাখাওয়াত মেমোরিয়ালমুখী সমস্ত রাস্তায় ব্যারিকেড রয়েছে। পুলিশ তল্লাশিও চালাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ