বৃহঃ পর্যন্ত ভাগলপুর - কাটিহার - ভাগলপুর অসংরক্ষিত বিশেষ ট্রেন পরিষেবা চালু
কলকাতা, ১ জুন (হি. স.) : দক্ষিণ এবং উত্তর-পূর্ব বিহারের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের জন্য একটি বড় স্বস্তির খবর। রেল কর্তৃপক্ষ ০৩৪০৭/০৩৪০৮ ভাগলপুর - কাটিহার - ভাগলপুর অসংরক্ষিত বিশেষ ট্রেনটির পরিষেবা ০৪.০৬.২০২৬ পর্যন্ত তার বর্তমান পথ, সময়সূচী এবং
বৃহঃ পর্যন্ত ভাগলপুর - কাটিহার - ভাগলপুর অসংরক্ষিত বিশেষ ট্রেন পরিষেবা চালু


কলকাতা, ১ জুন (হি. স.) : দক্ষিণ এবং উত্তর-পূর্ব বিহারের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের জন্য একটি বড় স্বস্তির খবর। রেল কর্তৃপক্ষ ০৩৪০৭/০৩৪০৮ ভাগলপুর - কাটিহার - ভাগলপুর অসংরক্ষিত বিশেষ ট্রেনটির পরিষেবা ০৪.০৬.২০২৬ পর্যন্ত তার বর্তমান পথ, সময়সূচী এবং স্টপেজ সহ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।

গঙ্গা নদীর উপর বিক্রমশীলা সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সড়ক যোগাযোগে মারাত্মক বিঘ্ন ঘটেছিল। যার ফলে ভাগলপুর এবং সীমাঞ্চল অঞ্চলের মধ্যে সরাসরি যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সেই পরিস্থিতি সামাল দিতেই এই গুরুত্বপূর্ণ রেল সংযোগটি প্রাথমিকভাবে চালু করা হয়েছিল।

প্রসঙ্গত, নিত্যযাত্রী, অফিসগামী, ব্যবসায়ী এবং স্থানীয় কৃষকদের চরম দুর্ভোগ অনুধাবন করে রেল কর্তৃপক্ষ আগে ০১.০৬.২০২৬ পর্যন্ত ভাগলপুর ও কাটিহারের মধ্যে বিশেষ অসংরক্ষিত পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছিল। পূর্ব রেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande