
নয়াদিল্লি, ১ জুন (হি.স.): রাজধানী দিল্লিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির বিকাশ মার্গে শিক্ষা মন্ত্রকের দফতরে। সোমবার সকালে এই অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে এনেছে।
দমকল জানিয়েছে, সোমবার সকালে শিক্ষা মন্ত্রকের দফতরে দোতলায় আগুন লাগে। ভিতর থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে থাকে। চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। দমকল কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন আয়ত্তে আনেন। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ