
কালাবুরাগি, ১ জুন (হি.স.): জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রেক্ষিতে আবারও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর অভিযোগ, সবক্ষেত্রেই ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার কর্ণাটকের কালাবুরাগিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, 'দিন দিন দাম বাড়ছে। প্রধানমন্ত্রী মোদী প্রতিদিন গ্যাস, ডিজেল ও পেট্রোলের দাম বাড়াচ্ছেন। তিনি দেশ নিয়ে চিন্তিত নন। তিনি সবকিছুর জন্য বিরোধী দলকে দোষারোপ করেন। তারা ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ নিয়ে চিন্তিত নন। আগে চালু করা মনরেগা কর্মসূচির জন্য তাদের কাছে টাকা নেই। এই সরকার সব কিছুতেই ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতিতে দেশে সাম্প্রতিক সময়ে বেড়েছে জ্বালানি তেলের দাম। এই ইস্যুতে আগেও কেন্দ্রের সমালোচনায় সরব হন কংগ্রেস সভাপতি। সোমবার আবারও কেন্দ্রকে আক্রমণ করেছেন মল্লিকার্জুন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ