মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে ট্রাক উল্টে মৃত ২
মুম্বই, ১ জুন (হি.স.): মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে সোমবার ভোরে (যশবন্তরাও চবন এক্সপ্রেসওয়ে) কন্টেনার বোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা। পুলিশ জানায়, ওল্টানো ট্রাকে অন্য একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে দু''জনের মৃত্যু হয়। তাঁরা ওই দুই ট্রাকের আরোহী
দুর্ঘটনা


মুম্বই, ১ জুন (হি.স.): মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে সোমবার ভোরে (যশবন্তরাও চবন এক্সপ্রেসওয়ে) কন্টেনার বোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা। পুলিশ জানায়, ওল্টানো ট্রাকে অন্য একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে দু'জনের মৃত্যু হয়। তাঁরা ওই দুই ট্রাকের আরোহী ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়া অন্য একটি গাড়িতে থাকা ৮০ বছরের এক বৃদ্ধা।

পুলিশ জানায়, মুম্বই–পুণে এক্সপ্রেসওয়ে খুব ব্যস্ত রাস্তা। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানজট ছিল এক্সপ্রেসওয়েতে। পরে পুলিশের প্রচেষ্টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande