
ইটানগর, ১০ জুন (হি.স.) : অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার অন্তর্গত মিগিং এলাকায় সংঘটিত ভূমিধসে স্থানীয় এক বিজেপি নেতা, তাঁর স্ত্রী এবং শ্যালিকা সহ তিনজনের মৃত্যু হয়েছে, পাশাপাশি আহত হয়েছেন কয়েকজন।
জানা গেছে, আজ বুধবার সংঘটিত ভূমিধস একটি জনবসতিপূর্ণ এলাকায় হয়েছে। ভূমিধসে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। বহু মানুষ আটকে পড়েন। আহতদের চিকিৎসার জন্য দ্ৰুত জেলা সদর ইংকিয়ং-এ নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় বিধায়ক আলো লিবাং জানান, মৃতদের মধ্যে গ্রামের এক বিজেপি নেতা, তাঁর স্ত্রী এবং শ্যালিকা রয়েছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও জরুরি বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এলাকায় চলমান মহাসড়ক নির্মাণ কাজের জন্যই ভূমিধসের সূত্রপাত হয়ে থাকতে পারে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস