জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান রাজ্যপালের
শিমলা, ১০ জুন (হি.স.): হিমাচল প্রদেশ রাজ্য রেড ক্রস সোসাইটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির ও বিনামূল্যে দন্ত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল কবিন্দর গুপ্তা। এদিন তিনি রেড ক্রস সোসাইটি এবং সমাজের কল্যাণে রক্
জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান রাজ্যপালের


শিমলা, ১০ জুন (হি.স.): হিমাচল প্রদেশ রাজ্য রেড ক্রস সোসাইটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির ও বিনামূল্যে দন্ত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল কবিন্দর গুপ্তা। এদিন তিনি রেড ক্রস সোসাইটি এবং সমাজের কল্যাণে রক্তদাতাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

রাজ্যপাল বলেন, মানবসেবায় রেড ক্রসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এই সংস্থা সমাজে সহমর্মিতা ও জনকল্যাণের চেতনা জাগিয়ে তোলে।

তিনি বলেন, রক্তদান একটি মহৎ উদ্যোগ, যা মানুষের জীবন বাঁচাতে এবং বিপদগ্রস্ত মানুষের মনে নতুন আশার সঞ্চার করতে সক্ষম। যুবসমাজকে এই ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান চলাকালীন রাজ্যপাল মোবাইল ডেন্টাল ক্লিনিক ভ্যান পরিদর্শন করেন এবং বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে উন্নতমানের দন্ত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগের প্রশংসা করেন। এদিন তিনি রক্তদাতাদের প্রশংসাপত্র প্রদান করে সম্মানিত করেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়মিত রক্তদান এবং রেড ক্রস সোসাইটির কার্যক্রমে ধারাবাহিক সহযোগিতার জন্য রাজকুমারকে বিশেষভাবে সম্মানিত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রস সোসাইটির সদস্য ড. সাধনা ঠাকুর, ড. কিমি সুদ, আইজিএমসি-র জনস্বাস্থ্য দন্ত চিকিৎসা বিভাগের প্রধান ড. বিনয় ভরদ্বাজ, রক্তদাতা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande