হাওড়া জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের অধিকাংশ সদস্যর
হাওড়া, ১০ জুন (হি.স.): সংকটে হাওড়া জেলা পরিষদ। দলেরই সিংহভাগ সদস্যের বিদ্রোহের জেরে কার্যত ভাঙনের মুখে তৃণমূল পরিচালিত এই জেলা পরিষদ। বুধবার জেলা পরিষদের বিক্ষুব্ধ তৃণমূল সদস্য তুষার ঘোষের নেতৃত্বে ২৮ জন সদস্য রাজ্য সরকারের পঞ্চায়েত দফতরে প্রেসিডে
হাওড়া জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের অধিকাংশ সদস্যর


হাওড়া, ১০ জুন (হি.স.): সংকটে হাওড়া জেলা পরিষদ। দলেরই সিংহভাগ সদস্যের বিদ্রোহের জেরে কার্যত ভাঙনের মুখে তৃণমূল পরিচালিত এই জেলা পরিষদ। বুধবার জেলা পরিষদের বিক্ষুব্ধ তৃণমূল সদস্য তুষার ঘোষের নেতৃত্বে ২৮ জন সদস্য রাজ্য সরকারের পঞ্চায়েত দফতরে প্রেসিডেন্সি বিভাগের হাওড়ার দায়িত্বপ্রাপ্ত ডিভিশনাল কমিশনারের হাতে একটি অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। মোট ৪২ আসন বিশিষ্ট হাওড়া জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে প্রয়োজন ২২ জন সদস্যের সমর্থন। সেখানে একযোগে ২৮ জন সদস্য বর্তমান বোর্ডের বিরুদ্ধে অনাস্থা জানানোয় এই বোর্ড ভেঙে যাওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল।

তুষার ঘোষের কথায়, তৃণমূলের এই জেলা পরিষদে উলুবেড়িয়ার এক নেতার অঙ্গুলিহেলনে কাজ হয়েছে। জেলা পরিষদের সদস্যরা উন্নয়নমূলক কাজের জন্য কোনও কথাই বলতে পারেননি। উল্টে উলুবেড়িয়ার ওই নেতা তথা বর্তমান তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রীর নির্দেশে জেলা পরিষদে নানারকম দুর্নীতি হয়েছে। এদিকে অনাস্থার বিষয়ে হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্য বলেন, এ ধরনের কোনও চিঠি আমাদের কাছে আসেনি। এলে এর উত্তর দেব।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande