সুরজপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ
নয়ডা, ১০ জুন ( হি.স.) : উত্তর প্রদেশের নয়ডায় ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার গৃহবধূর । বুধবার সকালে সুরজপুর থানার অন্তর্গত সুরজপুর শহরের এক বাড়িতে এক গৃহবধূর ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। এদিন পুলিশ সূত্রে জা
নয়ডায় গৃহবধূর রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ


নয়ডা, ১০ জুন ( হি.স.) : উত্তর প্রদেশের নয়ডায় ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার গৃহবধূর । বুধবার সকালে সুরজপুর থানার অন্তর্গত সুরজপুর শহরের এক বাড়িতে এক গৃহবধূর ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম মনোরমা (২৭)। মৃতের স্বামীর নাম নরেন্দ্র ওরফে বাবলু। ঘটনার পর এখনও পর্যন্ত পলাতক নরেন্দ্র।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ২০১৮ সালে মনোরমার বিয়ে হয় নরেন্দ্রর সঙ্গে । তিনি সুরজপুরে স্বামীর সঙ্গে থাকতেন। তাদের দুটি সন্তান রয়েছে। বুধবার সকালে নিজের ঘরে মনোরমার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকে পলাতক মনোরমার স্বামী । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃতের পরিবারের অভিযোগ ,দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতনই মেয়ের মৃত্যুর কারণ । মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande