স্কুলছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও, উত্তেজনা দাসপুরের প্রাথমিক বিদ্যালয়ে
দাসপুর), ১০ জুন (হি. স.):-স্কুলছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-২ ব্লকের এরেটি নেতাজি প্রাথমিক বিদ্যালয়ে। বুধবার অভিযুক্ত সহশিক্ষক স্বপন কান্ডারকে স্কুলের মধ্যেই ঘেরাও করে বিক্ষোভ দেখা
ছাত্রীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি


দাসপুর), ১০ জুন (হি. স.):-স্কুলছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-২ ব্লকের এরেটি নেতাজি প্রাথমিক বিদ্যালয়ে। বুধবার অভিযুক্ত সহশিক্ষক স্বপন কান্ডারকে স্কুলের মধ্যেই ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক কয়েকজন ছাত্রীকে স্কুলের ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে তাদের সঙ্গে অশোভন আচরণ করতেন। এমনকি বিষয়টি কাউকে জানালে ভয় দেখানো হত বলেও দাবি অভিভাবকদের। সম্প্রতি কয়েকজন পড়ুয়া বাড়িতে বিষয়টি জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে। এরপরই ক্ষুব্ধ অভিভাবক ও গ্রামবাসীরা বিদ্যালয়ে এসে অভিযুক্ত শিক্ষককে ঘিরে বিক্ষোভ শুরু করেন।বিক্ষোভকারীদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিদ্যালয়ে পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি তোলেন তারা।অন্যদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত সহশিক্ষক স্বপন কান্ডার নিজের বক্তব্যে অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গেছে। তবে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষা দফতরের কাছে বিষয়টি জানানো হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে খবর। বর্তমানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও নিয়ন্ত্রণে রয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande