ফতেহপুরে রহস্যমৃত্যু যুবকের , তদন্তে পুলিশ
ফতেহপুর, ১০ জুন ( হি.স.): উত্তর প্রদেশের ফতেহপুরে উদ্ধার এক যুবকের দেহ। বুধবার ছেড্ডু কাডেরা গ্রামের বাইরে একটি মাঠে ওই যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম ইন্দ্রজ
ফতেহপুরে রহস্যমৃত্যু যুবকের , তদন্তে পুলিশ


ফতেহপুর, ১০ জুন ( হি.স.): উত্তর প্রদেশের ফতেহপুরে উদ্ধার এক যুবকের দেহ। বুধবার ছেড্ডু কাডেরা গ্রামের বাইরে একটি মাঠে ওই যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম ইন্দ্রজিৎ (২০) । সে জেহানাবাদ থানার অন্তর্গত বাচনিপুর গ্রামের বাসিন্দা ।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার দশ দিন আগে ইন্দ্রজিৎ চাঁদপুর থানার অন্তর্গত ছেড্ডু কাডেরা গ্রামে তার বোনের শ্বশুরবাড়িতে গিয়েছিল। বুধবার সকালে গ্রামের বাইরের একটি মাঠে স্থানীয়রা তার দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তবে মৃত্যুর কারণ এখনও পর্যন্ত অজানা। প্রত্যক্ষদর্শীদের এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande