ছাপড়া জংশনে ট্রেনের মহিলা কোচ থেকে উদ্ধার ২৪ লিটার অবৈধ মদ
সরণ, ১১ জুন (হি.স.) : নেশাজাত দ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযানে সাফল্য পেল রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)-এর সিপিডিএস দল, সিআইবি এবং ছাপড়া জংশন রেসুব পোস্টের যৌথ দল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিহারের ছাপড়া জংশনে ০৫০৯৬ নম্বর ট্রেন পৌঁছানো
ছাপড়া জংশনে ট্রেনের মহিলা কোচ থেকে উদ্ধার ২৪ লিটার অবৈধ মদ


সরণ, ১১ জুন (হি.স.) : নেশাজাত দ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযানে সাফল্য পেল রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)-এর সিপিডিএস দল, সিআইবি এবং ছাপড়া জংশন রেসুব পোস্টের যৌথ দল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিহারের ছাপড়া জংশনে ০৫০৯৬ নম্বর ট্রেন পৌঁছানোর সময় যৌথভাবে তল্লাশি অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার জানা গেছে, তল্লাশির সময় ট্রেনের মহিলা কোচ নম্বর ০৭৪০৮১-এর একটি সিটের নিচে দুটি পরিত্যক্ত কালো ব্যাগ উদ্ধার হয়। ব্যাগ দু’টি খুলে তল্লাশি চালিয়ে মোট ২৪ লিটার অবৈধ বিদেশি মদ এবং দেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ হাজার ২৩০ টাকা বলে জানা গিয়েছে।

এই অভিযানে অংশ নেন রেসুব ছাপড়ার উপ-পরিদর্শক (সাব-ইন্সপেক্টর) বিশাল, এএসআই বৃজ সুন্দর কুমার, এএসআই আনন্দ মোহন সিং, কনস্টেবল সঞ্জয় যাদব, দেওরিয়া পোস্টের হেড কনস্টেবল মুকেশ কুমার শাহ এবং মসরখ পোস্টের মুকেশ কুমার সিং। উদ্ধার হওয়া অবৈধ মদ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য জিআরপি ছাপড়ার হাতে তুলে দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande