
কাঠমান্ডু, ১১ জুন (হি. স.) : নেপাল থেকে ভারতে পাচার হচ্ছিল প্রায় ৯২২ কেজি গাঁজা। বৃহস্পতিবার সকালে মোরং জেলার সীমান্তবর্তী জাহাদা এলাকায় অভিযান চালিয়ে তা আটক করেছে নেপাল সশস্ত্র পুলিশ বাহিনী (এপিএফ)।
এপিএফের সোমবারি বিওপি, নোচা এবং তারেগামা পোস্টের যৌথ দল অভিযানে অংশ নেয়। গাঁজাগুলো ২৯টি প্যাকেটে ভরে ধানের তুষের বস্তার নিচে লুকিয়ে একটি পিকআপ গাড়িতে রাখা হয়েছিল। গাড়ির আগে আগে একটি মোটরসাইকেল (বিআর ৩৮ জেড ৭৪৫২) পথ দেখাচ্ছিল।
নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেখতে পেয়েই পিকআপ ও মোটরসাইকেলের দুই চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। দুটি গাড়িই বাজেয়াপ্ত করেছে পুলিশ। পালিয়ে যাওয়া চালকদের ধরতে তল্লাশি অভিযান চলছে বলে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য