মণিপুর : হিংসা-নির্যাতনের ঘটনায় সরকার নীরব দর্শক হয়ে থাকবে না, বলেন মুখ্যমন্ত্রী
- অপহরণ ও হত্যাকাণ্ডের তদন্তভার এনআইএ-কে দেওয়া হয়েছে - ছয় নাগা নাগরিককে হত্যার তীব্র ক্ষোভ ও নিন্দা খেমচাঁদের ইমফল, ১১ জুন (হি.স.) : গত মাসে মণিপুরের কাঙপোকপি জেলায় অপহৃত নাগা জনগোষ্ঠীয় গ্রামবাসীদের মধ্যে ছয়জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র ক্ষোভ
মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং (ফাইল ফটো)


- অপহরণ ও হত্যাকাণ্ডের তদন্তভার এনআইএ-কে দেওয়া হয়েছে

- ছয় নাগা নাগরিককে হত্যার তীব্র ক্ষোভ ও নিন্দা খেমচাঁদের

ইমফল, ১১ জুন (হি.স.) : গত মাসে মণিপুরের কাঙপোকপি জেলায় অপহৃত নাগা জনগোষ্ঠীয় গ্রামবাসীদের মধ্যে ছয়জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং। তিনি বলেন, রাজ্যে হিংসা এবং নির্যাতনের ঘটনায় সরকার নীরব দর্শক হয়ে হাত গুটিয়ে বসে থাকবে না।

এক সরকারি বিবৃতিতে এ ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘এ ধরনের হিংসা সরকার বরদাস্ত করবে না। এই নৃশংসতার ঘটনায় নীরব দর্শক হয়ে থাকবে না সরকার। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের গ্রেফতার করে আইনের আওতায় শাস্তি দেওয়া হবে।’

মুখ্যমন্ত্ৰী জানান, অপহরণ ও হত্যাকাণ্ডের তদন্তভার ন্যাশনাল ইনভেস্টিগ্যাশন এজেন্সি (এনআইএ)-র হাতে তুলে দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande