আউরাইয়ায় পুলিশে রদবদল, বদলি ৭ আধিকারিক
আউরাইয়া, ১১ জুন (হি.স.) : উত্তর প্রদেশের আউরাইয়া জেলায় আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করতে পুলিশে বড়সড় রদবদল করলেন পুলিশ সুপার অভিষেক ভারতী। এই রদবদলে ৫ জন ইন্সপেক্টর এবং ২ জন সাব-ইন্সপেক্টরের দায়িত্ব ও কর্মক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। বৃহষ্পতিবার
আউরাইয়ায় পুলিশে রদবদল, বদলি ৭ আধিকারিক


আউরাইয়া, ১১ জুন (হি.স.) : উত্তর প্রদেশের আউরাইয়া জেলায় আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করতে পুলিশে বড়সড় রদবদল করলেন পুলিশ সুপার অভিষেক ভারতী। এই রদবদলে ৫ জন ইন্সপেক্টর এবং ২ জন সাব-ইন্সপেক্টরের দায়িত্ব ও কর্মক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে।

বৃহষ্পতিবার জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী, আইরওয়াকাত্রা থানার ইন্সপেক্টর ভিনেশ কুমারকে বদলি করে বিধুনা থানার ইন্সপেক্টর পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, বর্তমানে অজিতমল থানার ইন্সপেক্টর হিসেবে কর্মরত ললিতেশ নারায়ণ ত্রিপাঠীকে বেলা থানার দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে, সাহার থানার ইন্সপেক্টর রমেশ সিংকে বদলি করে অজিতমল থানার ইন্সপেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। বিধুনা থানার ইন্সপেক্টর মুকেশ বাবু চৌহানের বদলি হয়েছে আউরাইয়া পুলিশ লাইনে। এছাড়াও, আউরাইয়া থানার অন্তর্গত নিঝাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর জিতেন্দ্র কুমার তিওয়ারিকে সাহার থানার দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশের এই রদবদলকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পুলিশ সুপার অভিষেক ভারতীর এই সিদ্ধান্তে বিভিন্ন থানার কাজের গতি ও কার্যকারিতায় নতুন উদ্যম আসবে বলেই মনে করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande