নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে সরব যুব কংগ্রেস, ১৫ জুন আগরতলায় বিক্ষোভের ডাক
আগরতলা, ১১ জুন (হি.স.) : নিট এর প্রশ্নফাঁসের প্রতিবাদে ১৫ জুন আগরতলায় যুব বিক্ষোভ কর্মসূচির ডাক দিল প্রদেশ যুব কংগ্রেস। বৃহস্পতিবার আগরতলায় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন সংগঠনের নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদে
যুব কংগ্রেসের সাংবাদিক সম্মেলন


আগরতলা, ১১ জুন (হি.স.) : নিট এর প্রশ্নফাঁসের প্রতিবাদে ১৫ জুন আগরতলায় যুব বিক্ষোভ কর্মসূচির ডাক দিল প্রদেশ যুব কংগ্রেস। বৃহস্পতিবার আগরতলায় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নেতারা জানান, নিট পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে সারা দেশে যে প্রতিবাদের পরিবেশ তৈরি হয়েছে, তারই অঙ্গ হিসেবে সর্বভারতীয় যুব কংগ্রেস প্রতিটি রাজ্যে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই ১৫ জুন আগরতলায় যুব বিক্ষোভ সংগঠিত করা হবে।

যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, নিট এর প্রশ্নফাঁসের পিছনে “বড় ধরনের চক্র” কাজ করছে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে। একইসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তোলা হয়।

সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাকেশ দাস সাংবাদিক সম্মেলনে বলেন, নিট প্রশ্নফাঁসের পাশাপাশি আরও চারটি গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে এই আন্দোলন করা হবে। সেগুলি হলো— দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সিএনজি, এলপিজি সিলিন্ডার, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, রাজ্যে ও দেশে বেকারত্ব দূরীকরণ এবং নেশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

এদিন সাংবাদিক সম্মেলনে শান্তিনিকেতন মেডিকেল কলেজে হোস্টেল ওয়ার্ডেনের রহস্যজনক মৃত্যুর ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করে যুব কংগ্রেস। সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে।

যুব কংগ্রেসের নেতারা জানান, উপরোক্ত দাবিগুলি সামনে রেখে ১৫ জুন আগরতলায় যুব বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হবে এবং আন্দোলনকে আরও বিস্তৃত করা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande