সুপৌলে উদ্ধার ১৬০টি মাদকের ইঞ্জেকশন, তদন্তে পুলিশ
সুপৌল, ১২ জুন ( হি.স.): অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল বিহার পুলিশ। বিহারের সুপৌলে পীপরা থানার পুলিশ শুক্রবার উদ্ধার করল ১৬০টি নিষিদ্ধ মাদকের ইঞ্জেকশন । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম কুন্দন কুমার। এদিন এক পুলিশ আধিকারিক
সুপৌলে উদ্ধার ১৬০টি মাদকের ইঞ্জেকশন, তদন্তে পুলিশ


সুপৌল, ১২ জুন ( হি.স.): অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল বিহার পুলিশ। বিহারের সুপৌলে পীপরা থানার পুলিশ শুক্রবার উদ্ধার করল ১৬০টি নিষিদ্ধ মাদকের ইঞ্জেকশন । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম কুন্দন কুমার।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্র মারফত খবর পেয়ে পুলিশ বসহা এলাকার ৪ নম্বর ওয়ার্ডে তল্লাশি অভিযান চালায়। তল্লাশি অভিযানের পর অবশেষে ওই এলাকার এক গোয়ালঘরে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে থেকে উদ্ধার হয় ১৬০টি নিষিদ্ধ মাদকের ইঞ্জেকশন । তবে পুলিশ আসার আঁচ পেয়ে অভিযুক্ত কুন্দন ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পুলিশ ইতিমধ্যেই গোটা এলাকায় নজরদারি আরও দৃঢ় করেছে। এর পাশাপাশি স্থানীয়দেরও অভিযুক্তের পরিচয় জানিয়ে সতর্ক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande