গ্রিন সিটি মামলায় গ্রেফতার স্বপন নন্দী, কেরলম থেকে নিয়ে এল আরামবাগ পুলিশ
হুগলি , ১২ জুন (হি.স.) : বহুচর্চিত গ্রিন সিটি প্রকল্পে আর্থিক অনিয়মের মামলায় গ্রেফতার হলেন আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক স্বপন নন্দী। শুক্রবার তাঁর গ্রেফতারিকে ঘিরে আরামবাগের রাজনৈতিক মহলে ব্যাপক চ
গ্রেপ্তার স্বপন নন্দী


হুগলি , ১২ জুন (হি.স.) : বহুচর্চিত গ্রিন সিটি প্রকল্পে আর্থিক অনিয়মের মামলায় গ্রেফতার হলেন আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক স্বপন নন্দী। শুক্রবার তাঁর গ্রেফতারিকে ঘিরে আরামবাগের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরামবাগ পুরসভার বর্তমান চেয়ারম্যান সমীর ভান্ডারীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। ইতিমধ্যেই এই মামলায় এক ঠিকাদার ও এক ইলেকট্রিক্যাল সুপারভাইজারকে গ্রেফতার করা হয়েছে। এরপর থেকেই মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবি জোরালো হচ্ছিল।

তদন্তকারীরা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে স্বপন নন্দীর খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছিল। শেষ পর্যন্ত কেরলম থেকে তাঁকে গ্রেফতার করে আরামবাগ থানার পুলিশ। তাঁকে হুগলিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে।

গ্রিন সিটি প্রকল্পে আর্থিক অনিয়ম, সরকারি অর্থের অপব্যবহার এবং প্রশাসনিক অসঙ্গতির অভিযোগ ঘিরেই মামলাটি দায়ের হয়। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ।

স্বপন নন্দীর গ্রেফতারের পর মামলার তদন্ত কোন দিকে এগোয় এবং এই ঘটনায় আর কারও নাম সামনে আসে কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande