
আজমের, ১২ জুন ( হি.স.): রাজস্থানের আজমেরে উদ্ধার যুবক - যুবতীর দেহ। শুক্রবার ভোরে তীর্থনগরীর পুষ্কর সরোবরের বল্লভ ঘাট এলাকায় যুবক - যুবতীর দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম রাজ (৩০) এবং যুবতীর নাম মনিকা ( ২৫)। দুজনেই আজমেরের বাসিন্দা।
শুক্রবার এক পুলিশ অধিকারিক জানিয়েছেন, এদিন সকাল ৬টায় স্থানীয়রা রাজ ও মনিকার দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত অজানা। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক