হাওড়ায় স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য ছড়ালো সাঁকরাইলে
হাওড়া, ১৪ জুন (হি.স.): হাওড়ার সাঁকরাইল দুষ্কৃতীদের খপ্পড়ে পড়লেন এই স্বর্ণব্যবসায়ী। তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়, সৌভাগ্যবশত সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সাঁকরাইলের রানিহাটি পুরাতন বাজারে। স্বর্ণব্যবসায়ীর ন
হাওড়ায় স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য ছড়ালো সাঁকরাইলে


হাওড়া, ১৪ জুন (হি.স.): হাওড়ার সাঁকরাইল দুষ্কৃতীদের খপ্পড়ে পড়লেন এই স্বর্ণব্যবসায়ী। তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়, সৌভাগ্যবশত সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সাঁকরাইলের রানিহাটি পুরাতন বাজারে। স্বর্ণব্যবসায়ীর নাম চন্দন কাঁড়ার। প্রতি দিনের মতো তিনি শনিবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। রাত তখন সাড়ে ন’টা হবে।

চন্দনের সঙ্গে তখন একটি ব্যাগে সোনা, রুপোর গয়না এবং নগদ টাকা ছিল। দুষ্কৃতীরা আগে থেকেই অপেক্ষা করছিল। চন্দন দোকান বন্ধ করে বাইকে উঠতে যাবেন, এমন সময় দুষ্কৃতীরা তাঁকে এসে ঘিরে ধরে। দুষ্কৃতীরা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, গুলিও চালায়, কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ধস্তাধস্তির মধ্যে চন্দনের কাছ থেকে গয়নাভর্তি ব্যাগ ছিনিয়ে চম্পট দেয়। পুলিশ এই ছিনতাইয়ের ঘটনা তদন্তে নেমেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande