মমতাকে কোণঠাসা করে সবদিক থেকে শেষ করতে চায় বিজেপি : সঞ্জয় রাউত
মুম্বই, ১৪ জুন (হি.স.): মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর অভিযোগ, মমতাকে কোণঠাসা করে সবদিক থেকে শেষ করতে চায় বিজেপি। রবিবার মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূ
সঞ্জয় রাউত


মুম্বই, ১৪ জুন (হি.স.): মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর অভিযোগ, মমতাকে কোণঠাসা করে সবদিক থেকে শেষ করতে চায় বিজেপি। রবিবার মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতার বিরুদ্ধে এফআইএর প্রসঙ্গ উত্থাপন করেন সঞ্জয় রাউত। তিনি বলেন, উস্কানিমূলক বক্তব্যের জেরে যদি এভাবেই এফআইআর দায়ের করা হয়, তবে দিল্লি নির্বাচনের সময় অনুরাগ ঠাকুরের মতো ব্যক্তিদের দেওয়া উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে কেন কোনও এফআইআর দায়ের করা হয়নি?

সঞ্জয় রাউত আরও বলেন, উত্তর প্রদেশে বিজেপির প্রায় সব নেতাই এমন বক্তব্য দিয়ে থাকেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কেন কোনও এফআইআর দায়ের করা হয় না? মমতা বন্দ্যোপাধ্যায় একজন লড়াকু রাজনীতিবিদ। আপনারা (বিজেপি) তাঁকে সব দিক থেকে কোণঠাসা করে শেষ করে দিতে চাইছেন, কিন্তু আমরা সবাই তাঁর পাশে আছি। এফআইআর দেখে ভয় পাওয়ার মতো নারী তিনি নন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande