পরীক্ষার্থীদের ক্ষোভে রণক্ষেত্র পাটলিপুত্র, ধৃত ৬ অভিযুক্ত
পাটনা, ১৪ জুন (হি.স.): ট্রেন সংক্রান্ত অপর্যাপ্ত ব্যবস্থাপনার প্রতিবাদে রবিবার পাটনার পাটলিপুত্র স্টেশনে ক্ষোভে ফেটে পড়েন বিহার পুলিশের ‘প্রহিবিশন ডিপার্টমেন্ট’-এর পরীক্ষার্থীরা। শতাধিক পরীক্ষার্থী রেললাইনে নেমে অবরোধ শুরু করেন। মুহুর্মুহু ওঠে স্লো
পরীক্ষার্থীদের ক্ষোভে রণক্ষেত্র পাটলিপুত্র, ধৃত ৬ অভিযুক্ত


পাটনা, ১৪ জুন (হি.স.): ট্রেন সংক্রান্ত অপর্যাপ্ত ব্যবস্থাপনার প্রতিবাদে রবিবার পাটনার পাটলিপুত্র স্টেশনে ক্ষোভে ফেটে পড়েন বিহার পুলিশের ‘প্রহিবিশন ডিপার্টমেন্ট’-এর পরীক্ষার্থীরা। শতাধিক পরীক্ষার্থী রেললাইনে নেমে অবরোধ শুরু করেন। মুহুর্মুহু ওঠে স্লোগান। ইট-পাটকেলও ছোড়া হয়েছে বলে দাবি পুলিশের। পরিস্থিতি সামাল দিতে পুলিশও কাঁদানে গ্যাস ছোড়ে। শূন্যে গুলি চালিয়ে বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দেওয়া হয়। ঘটনায় পটনা ইনস্পেক্টর জেনারেল জিতেন্দ্র রানা-সহ বেশ কয়েক জন পুলিশকর্মী কম-বেশি আহত হয়েছেন। জিতেন্দ্র জানান, অন্তত ২৫০ পরীক্ষার্থী অবরোধে শামিল ছিলেন। পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেন দেওয়ার পরেও কেন রোষ ছড়াল, স্পষ্ট নয়। এর সঙ্গে সমাজবিরোধীদের যোগ থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। যদিও পরীক্ষার্থীদের সূত্রে জানা গিয়েছে, ট্রেন দেরিতে আসার ফলেই উত্তেজনা ছড়ায়।

এই বিক্ষোভ ও অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রেল পুলিশ সূত্রের খবর, পাটলিপুত্র রেল স্টেশনে হিংসা ও অশান্তির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনায় পাটনার আইজি জিতেন্দ্র রানা ও রূপাসপুরের এসএইচও-সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande