বর্ষা এলো দক্ষিণবঙ্গে; আপাতত প্রভাব কম, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস
কলকাতা, ১৪ জুন (হি.স.): অবশেষে বর্ষা এলো দক্ষিণবঙ্গে, তবে শক্তি আপাতত কিছুটা কম। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, রোজই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আকাশ থাকবে মেঘলা, দমকা হাওয়ার তীব্রতাও কমে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমাল
আবহাওয়া বিজ্ঞানী ডঃ অন্বেষা ভট্টাচার্য


কলকাতা, ১৪ জুন (হি.স.): অবশেষে বর্ষা এলো দক্ষিণবঙ্গে, তবে শক্তি আপাতত কিছুটা কম। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, রোজই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আকাশ থাকবে মেঘলা, দমকা হাওয়ার তীব্রতাও কমে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য তারতম্য হবে না। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল মেঘাচ্ছন্ন থাকবে, মাঝেমধ্যেই হালকা বৃষ্টি হতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তেমন সম্ভাবনা নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande