
হাইলাকান্দি (অসম), ১৫ জুন (হি.স.) : হাইলাকান্দি জেলার বিদ্যালয়গুলির জন্য প্রধানমন্ত্রী পোষণ (মিড ডে মিল) প্রকল্পের এপ্রিল, মে এবং জুন মাসের চাল বরাদ্দ করা হয়েছে।
জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এপ্রিল মাসে ১৯ দিন, মে মাসের ২৪ দিন এবং জুন মাসে ২৫ দিনের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দ প্রাইমারি, আপার প্রাইমারি এবং বাল বাটিকার জন্য ধার্য করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাল বাটিকার জন্য মোট ৮৯.৩৫ কুইন্টাল, প্রাইমারি স্তরের জন্য ১,৫১৬.৩৬ কুইন্টাল এবং আপার প্রাইমারি স্তরের জন্য ১,০২১.৭০ কুইন্টাল চাল বরাদ্দ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস