ভারত-নেপাল সীমান্তে বাংলাদেশি নাগরিক গ্রেফতার
শিলিগুড়ি, ১৫ জুন (হি.স.) : ভারত-নেপাল সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে নিরাপত্তা সংস্থা। ধৃত যুবকের নাম নন্দন দাস। তিনি বাংলাদেশের মাদারীপুর জেলার বাসিন্দা। দার্জিলিং জেলার খড়িবাড়ি এলাকার পানি
গ্রেফতার


শিলিগুড়ি, ১৫ জুন (হি.স.) : ভারত-নেপাল সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে নিরাপত্তা সংস্থা। ধৃত যুবকের নাম নন্দন দাস। তিনি বাংলাদেশের মাদারীপুর জেলার বাসিন্দা। দার্জিলিং জেলার খড়িবাড়ি এলাকার পানিটঙ্কি সীমান্ত চৌকিতে ঘটনাটি ঘটেছে।

সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার ওই যুবক নেপাল থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। তল্লাশির সময় তাঁর নথিপত্রে অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে ঘটনাস্থলেই আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি বাংলাদেশি পাসপোর্ট, মেয়াদোত্তীর্ণ ভিসা, একটি মোবাইল ফোন এবং বাংলাদেশি সিম কার্ড উদ্ধার হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এক দালালের মাধ্যমে কাজের উদ্দেশ্যে সার্বিয়া যাওয়ার জন্য তিনি বাংলাদেশ থেকে নেপালে এসেছিলেন। কিন্তু পরে দালালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তিনি নেপালেই আটকে পড়েন। এরপরই তিনি অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন।

পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সোমবার এসএসবি-র তরফে ধৃতকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এসএসবি-র অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবককে সোমবারই শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande