
শিলিগুড়ি, ১৫ জুন (হি. স.):-উত্তরবঙ্গ সফরে মঙ্গলবার দার্জিলিং পাহাড়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই সফরের মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে কার্শিয়াং। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানান, মুখ্যমন্ত্রী প্রথমে শিলিগুড়িতে পৌঁছে কার্শিয়াংয়ে যাবেন এবং সেখানে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি রাজ্য সরকারের ‘জনকল্যাণ শিবির’ কর্মসূচিতেও তিনি অংশ নিতে পারেন বলে জানা গিয়েছে।পাহাড়ের বাসিন্দাদের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। যদিও মুখ্যমন্ত্রীর বিস্তারিত কর্মসূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। অসুস্থ অবস্থায় বর্ষীয়ান পাহাড়ি নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় কার্শিয়াং সফরে তাঁর সঙ্গে সাক্ষাতের আশ্বাসও দিয়েছিলেন বলে সূত্রের খবর।দার্জিলিং পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকে নজর রয়েছে সকলের। পাহাড়বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাঁর বক্তব্য মঙ্গলবারের সফরকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়