অবহেলায় বিলুপ্তির পথে হাওড়ার প্রাচীন টেরাকোটা শিল্প, হেরিটেজ ঘোষণার দাবি রায় পরিবারের
হাওড়া, ১৫ জুন (হি. স.):-হাওড়া জেলার জয়পুর থানা এলাকার একাধিক গ্রামে ছড়িয়ে থাকা প্রাচীন টেরাকোটা শিল্প আজ অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে বিলুপ্তির পথে। জয়পুর, ঝিকিরা এবং অমরাগোড়ী গ্রামে এখনও বেশ কয়েকটি টেরাকোটা মন্দিরের অস্তিত্ব থাকলেও, কালের
অবলুপ্তির পথে


হাওড়া, ১৫ জুন (হি. স.):-হাওড়া জেলার জয়পুর থানা এলাকার একাধিক গ্রামে ছড়িয়ে থাকা প্রাচীন টেরাকোটা শিল্প আজ অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে বিলুপ্তির পথে। জয়পুর, ঝিকিরা এবং অমরাগোড়ী গ্রামে এখনও বেশ কয়েকটি টেরাকোটা মন্দিরের অস্তিত্ব থাকলেও, কালের আবর্তে সেগুলির অধিকাংশই আজ ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।অমরাগোড়ী গ্রামের রায় পরিবারের দেবী গজলক্ষ্মীর তিন শতাধিক বছরের প্রাচীন মন্দিরটি বিশেষভাবে নজর কাড়ছে। মন্দিরের গায়ে খোদাই করা সূক্ষ্ম টেরাকোটা শিল্পকর্ম ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। রায় পরিবারের সদস্যদের আশঙ্কা, যথাযথ সংরক্ষণের ব্যবস্থা না হলে আগামী কয়েক বছরের মধ্যেই এই ঐতিহ্য সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অতীতেও তাঁরা সরকারের কাছে মন্দিরটিকে হেরিটেজ হিসেবে ঘোষণা করে সংস্কারের আবেদন জানিয়েছিলেন। তাঁদের দাবি, শুধু এই মন্দির নয়, এলাকার অন্যান্য প্রাচীন টেরাকোটা মন্দিরগুলিকেও সংরক্ষণের আওতায় আনা হোক।নতুন সরকারের কাছেও একই আবেদন জানিয়েছে রায় পরিবার। তাঁদের আশা, এই ঐতিহ্যবাহী শিল্প ও স্থাপত্য সংরক্ষিত হলে আগামী প্রজন্ম বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande