কলকাতার রাস্তায় ফিরতে পারে অত্যাধুনিক দ্রুতগামী ট্রাম, ইঙ্গিত পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
কলকাতা, ১৫ জুন (হি. স.) :-কলকাতার ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ট্রামকে নতুন রূপে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। আধুনিক প্রযুক্তির সাহায্যে শহরের রাস্তায় দ্রুতগামী ট্রাম চালুর বিষয়ে ভাবনাচিন্তা চলছে বলে জানিয়েছেন রাজ্যের পরিব
অর্জুন সিং


কলকাতা, ১৫ জুন (হি. স.) :-কলকাতার ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ট্রামকে নতুন রূপে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। আধুনিক প্রযুক্তির সাহায্যে শহরের রাস্তায় দ্রুতগামী ট্রাম চালুর বিষয়ে ভাবনাচিন্তা চলছে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং।সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ট্রাম কলকাতার ঐতিহ্য। আমরা চাই ট্রাম চলুক। সেই জন্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে দ্রুতগামী ট্রাম চালুর বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে। এই পরিষেবা চালু হলে শহরের যানজটও অনেকটাই কমবে।”ট্রামের পাশাপাশি সরকারি বাস পরিষেবা সম্প্রসারণের কথাও ঘোষণা করেন তিনি। মন্ত্রীর বক্তব্য, ঘোষপাড়া রোডের পাশাপাশি কল্যাণী এক্সপ্রেসওয়ের সোদপুর মুড়াগাছা থেকে কল্যাণী এইমস পর্যন্ত নতুন সরকারি বাস পরিষেবা চালু হবে। এছাড়া কাঁচরাপাড়া-ব্যারাকপুর কোর্ট এবং ব্যারাকপুর কোর্ট-এসপ্ল্যানেড রুটেও সরকারি বাস চলবে। পুনরায় চালু করা হবে কাঁচরাপাড়া-ব্যারাকপুর ৮৫ নম্বর বাস রুট।এদিন ব্যারাকপুরের নোনা চন্দনপুকুর এলাকায় পরিবহণ ও শ্রমমন্ত্রীর কার্যালয়েরও উদ্বোধন হয়। সাধারণ মানুষের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অর্জুন সিং। রাজ্যের পরিবহণ ব্যবস্থার উন্নয়নে একাধিক পরিকল্পনা নিয়ে কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande