দ্রুত সমন্বয় ও চিকিৎসা সহায়তায় ‘অবধ আসাম এক্সপ্রেস’-এ নবজাতকের নিরাপদ জন্ম নিশ্চিতকরণ এনএফ রেলের
গুয়াহাটি, ১৫ জুন (হি.স.) : দ্রুত সমন্বয় ও চিকিৎসা সহায়তার মাধ্যমে ‘অবধ আসাম এক্সপ্রেস’-এ এক নবজাতকের নিরাপদ জন্ম নিশ্চিত করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। গতকাল রবিবার ট্রেন নম্বর ১৫৯১০ লালগড়-ডিব্রুগড় অবধ আসাম এক্সপ্রেসে ভ্রমণের সময় জনৈক অন্তঃসত্ত্ব
অবধ আসাম এক্সপ্রেস-এ নবজাতকের নিরাপদ জন্ম


গুয়াহাটি, ১৫ জুন (হি.স.) : দ্রুত সমন্বয় ও চিকিৎসা সহায়তার মাধ্যমে ‘অবধ আসাম এক্সপ্রেস’-এ এক নবজাতকের নিরাপদ জন্ম নিশ্চিত করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। গতকাল রবিবার ট্রেন নম্বর ১৫৯১০ লালগড়-ডিব্রুগড় অবধ আসাম এক্সপ্রেসে ভ্রমণের সময় জনৈক অন্তঃসত্ত্বা যাত্রীকে সময়মতো চিকিৎসা সহায়তা প্রদানের মাধ্যমে আবারও যাত্রীদের সেবার প্রতি দায়বদ্ধতার প্রমাণ দিয়েছেন এনএফ রেলের সংশ্লিষ্ট কর্মীরা। ট্রেনটি রঙিয়ার কাছে পৌঁছনোর সময় যাত্রীটি হঠাৎ প্রসব বেদনা অনুভব করেন। খবর পাওয়ার সাথে সাথে রেলওয়ে কর্মীরা তৎপর হয়ে কোনও রকম বিলম্ব না করে জরুরি চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেন।

আজ সোমবার এক প্রেস বিবৃতিতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, কর্তব্যরত রেলওয়ে কর্মীদের সতর্কতা ও দ্রুত পদক্ষেপের ফলে রঙিয়া কন্ট্রোল, কমার্শিয়াল এবং মেডিক্যাল ডিপার্টমেন্ট অনেক আগেই প্রয়োজনীয় সহায়তা ব্যবস্থা সক্রিয় করতে সক্ষম হয়েছিল। রঙিয়া ডিভিশনের ডিভিশনাল মেডিক্যাল অফিসার ডা. শরৎ চন্দ্রের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম ট্রেনটি পৌঁছনোর আগেই রঙিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছে যায়। ইতিমধ্যে, ট্রেনের কোচ অ্যাটেনডেন্ট এবং যোরহাট খ্রিস্টান মিশন হাসপাতালের নার্স কৃষ্ণমা গোল্ডস্মিথ বেজবরুয়া, যিনি ঘটনাক্রমে ওই ট্রেনে ভ্রমণ করছিলেন, তাঁদের সহায়তায় ট্রেনেই শিশুটির নিরাপদ প্রসব সম্পন্ন হয়। রঙিয়া স্টেশনে পৌঁছানোর পর রেলওয়ের মেডিক্যাল টিম মা ও নবজাতকের জরুরি সেবা প্রদান করে এবং পরবর্তী চিকিৎসার জন্য তাদের রঙিয়া রেলওয়ে হাসপাতালে স্থানান্তর করে।

শিশুটির অপরিণত অবস্থায় জন্ম হওয়ায়, পরবর্তী সময়ে বিশেষ চিকিৎসা ও পরিচর্যার জন্য মা ও শিশু উভয়কে রেলওয়ে অ্যাম্বুলেন্সের মাধ্যমে গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে মা ও শিশু, উভয়ের শারীরিক অবস্থা ভালো, বিবৃতিতে জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande