শান্তিপুরে জনকল্যাণ শিবিরের শুভ সূচনা, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার বার্তা বিধায়ক স্বপন দাসের
শান্তিপুর, ১৫ জুন (হি. স.) : রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত জনকল্যাণ শিবিরের আনুষ্ঠানিক সূচনা হল শান্তিপুর বিধানসভা এলাকায়। সোমবার শান্তিপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত শিবিরে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন শান্তিপুরের বিধায়ক স্বপন দাস। তাঁর সঙ্গ
জনকল্যাণ শিবির


শান্তিপুর, ১৫ জুন (হি. স.) : রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত জনকল্যাণ শিবিরের আনুষ্ঠানিক সূচনা হল শান্তিপুর বিধানসভা এলাকায়। সোমবার শান্তিপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত শিবিরে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন শান্তিপুরের বিধায়ক স্বপন দাস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহকুমা শাসক (এসডিও) এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা।এদিন নতুনহাট দিশারী পৌর স্টেডিয়ামে পৌরসভার শিবির এবং বাগআঁচড়া পঞ্চায়েত ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বিডিও) কার্যালয়ে একইসঙ্গে এই কর্মসূচির আয়োজন করা হয়। আগামী আরও দুদিন ধরে এই জনকল্যাণ শিবির চলবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।শিবিরে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সংক্রান্ত আবেদন, সংশোধন ও তথ্য যাচাইয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে প্রায় কুড়িটি সরকারি প্রকল্পকে সরলীকরণ করে একই ছাদের তলায় নাগরিকদের পরিষেবা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিকরা সরাসরি উপস্থিত থেকে আবেদনকারীদের সহযোগিতা করছেন।বিধায়ক স্বপন দাস বলেন, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা সহজে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। জনকল্যাণের স্বার্থে এই কর্মসূচি আগামী দিনে আরও সফল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande