হাওড়া ব্রিজের ফুটপাথে যোগাসন কর্মসূচি
হাওড়া, ১৫ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে সচেতনতা বাড়াতে সোমবার সকালে এক অভিনব উদ্যোগ দেখা গেল ঐতিহাসিক হাওড়া ব্রিজে। এ দিন সকালে হাওড়া ব্রিজের ফুটপাথে হাওড়া জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ যোগাসন কর্মসূচির আয়োজন করা হয়। যোগ
হাওড়া ব্রিজের ফুটপাথে যোগাসন কর্মসূচি


হাওড়া ব্রিজের ফুটপাথে যোগাসন কর্মসূচি


হাওড়া, ১৫ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে সচেতনতা বাড়াতে সোমবার সকালে এক অভিনব উদ্যোগ দেখা গেল ঐতিহাসিক হাওড়া ব্রিজে। এ দিন সকালে হাওড়া ব্রিজের ফুটপাথে হাওড়া জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ যোগাসন কর্মসূচির আয়োজন করা হয়। যোগ সঙ্গম দিবসে এই কর্মসূচি হয় হাওড়া সিটি পুলিশ এবং কলকাতা পোর্ট ট্রাস্টের সহযোগিতায়। তাতে অংশগ্রহণ করেন রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রাই এবং বালির বিধায়ক সঞ্জয় সিং। এছাড়াও এই বিশেষ যোগাসন কর্মসূচিতে অংশ নেন হাওড়ার জেলাশাসক, পুলিশ কমিশনার, হাওড়া পুরসভার কমিশনার, এডিএম হেলথ, মহকুমা শাসক ও স্কুল পড়ুয়ারা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande