
আরামবাগ , ১৫ জুন (হি.স.) : নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল দুই ছাত্রের। মৃতরা হল সুমন ভক্ত (১৬) এবং দেবরাজ ধাড়া(১৫)। সুমন স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং দেবরাজ স্থানীয় অন্য একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্র। দু'জনেরই বাড়ি আরামবাগ পুরসভার কোর্টপাড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে।
জানা গেছে, এদিন তিন ছাত্র বাড়ি থেকে স্কুলে বেরিয়েছিল। কিন্তু স্কুল ফাঁকি দিয়ে তারা আরামবাগ রেল ব্রিজের কাছে দ্বারকেশ্বর নদে ঘুরতে চলে যায়। সেখানে গিয়ে সুমন ও দেবরাজ স্নান করতে নেমে জলে চলিয়ে যায়। তখন অপর বন্ধুর চিৎকারে স্থানীয় মানুষ তাদেরকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA