
আরামবাগ , ১৫ জুন (হি.স.) : মারধোর, বাড়ি ভাঙচুর, ভোট পরবর্তী হিংসা সহ তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃনমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম খান ওরফে সঞ্জয় খান। ২০২১ ভোট পরবর্তী হিংসাতেও মইদুল ইসলাম খানের নাম ছিল। ২০২৪ সালে গোঘাট থানার মহিলা সাব-ইন্সপেক্টর কে শ্লীলতাহানির অভিযোগ ছিল মইদুল ওরফে সঞ্জয় খানের বিরুদ্ধে। তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের ঘনিষ্ঠ এই মইদুল। গোঘাট থানার মহিলা অফিসারকে আঙুল উঁচিয়ে ধর্ষনের হুমকি, কলার ধরে ঠেলাঠেলির অভিযোগ থাকলেও প্রভাবশালী হওয়ায় তৃণমূল সরকারের আমলে মইদুলের টিকিও ছুতে পারেনি পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রবিবার মইদুল ইসলাম খানকে গ্রেফতার করে গোঘাট থানার পুলিশ। সোমবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA