
ঝাড়গ্রাম, ১৫ জুন (হি.স.): বিষধর সাপের ছোবলে মৃত্যু হল এক নাবালক শিশু কন্যার। ঘটনাটি ঘটেছে শিলদার মুচিবাঁধ এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশু কন্যার নাম কৃষ্ণা দেশোয়ালি (৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় বাড়ির পাশে খেলা করার সময় একটি গর্তের মধ্যে হাত দিলে কৃষ্ণাকে একটি বিষধর সাপ ছোবল মারে। এরপর স্থানীয় মানুষজন গর্ত থেকে সাপটিকে উদ্ধার করেন এবং সাপ-সহ ওই শিশু কন্যাকে ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।
নাবালক শিশু কন্যার মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পরেই গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। এদিন সোমবার দুপুরে মৃত শিশু কন্যার দেহের ময়নাতদন্তের পর তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো