কলকাতা বিমানবন্দরে ‘যাত্রী সুবিধা দিবস’ উদ্যাপন, পরিবেশ রক্ষায় চারাগাছ বিতরণ
কলকাতা, ১৬ জুন (হি.স.): যাত্রী পরিষেবাকে আরও উন্নত করতে এবং বিমানবন্দর ব্যবস্থার সঙ্গে সাধারণ মানুষের সংযোগ দৃঢ় করতে সোমবার সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এক মূল অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরিবেশ সচেতনতার বার্তা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘এক প
কলকাতা বিমানবন্দরের


কলকাতা, ১৬ জুন (হি.স.): যাত্রী পরিষেবাকে আরও উন্নত করতে এবং বিমানবন্দর ব্যবস্থার সঙ্গে সাধারণ মানুষের সংযোগ দৃঢ় করতে সোমবার সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এক মূল অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরিবেশ সচেতনতার বার্তা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘এক পেড় মা কে নাম’ (মায়ের জন্য একটি গাছ) আহ্বানে সাড়া দিয়ে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে বিপুল সাড়া মেলার পাশাপাশি এদিন বিমানযাত্রীদের হাতেও চারাগাছ তুলে দেওয়া হয়েছে। কলকাতা বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান।

উল্লেখ্য, এই উপলক্ষেই রবিবার ‘যাত্রী সুবিধা দিবস’ পালন করে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI)-র পূর্বাঞ্চলীয় আঞ্চলিক নির্বাহী অধিকর্তা হরগোবিন্দ মীনা-সহ অন্যান্য শীর্ষ আধিকারিক ও অংশীদার সংস্থার প্রতিনিধিরা।

দিনভর নানা কর্মসূচির মাধ্যমে বিমানবন্দরে আগত যাত্রীদের স্বাগত জানানো হয়। এদিন বিমানবন্দর পৌঁছনো যাত্রীদের কপালে তিলক পরিয়ে এবং গোলাপের কুঁড়ি দিয়ে অভ্যর্থনা জানানো হয়। বিমানযাত্রী ও বিমানবন্দর ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছিল। এর পাশাপাশি যাত্রী পরিষেবায় বিশেষ অবদানের জন্য এএআই এবং বিভিন্ন অংশীদার সংস্থার কর্মীদের সংবর্ধিত করা হয়েছে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় ‘সঙ্গীত চর্চা’ এবং বিভিন্ন বিমান সংস্থা। শিশুদের জন্য ছিল অঙ্কন প্রতিযোগিতা। এছাড়া টার্মিনাল জুড়ে ছিল ছবি প্রদর্শনী ও সেলফি পয়েন্ট। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ, নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ অভিজ্ঞতা সুনিশ্চিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande