তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির গোয়ালঘর থেকে তাজা বোমা উদ্ধার, পুরশুড়ায় চাঞ্চল্য
আরামবাগ, ১৫ জুন (হি.স.) : তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির গোয়ালঘর থেকে ১১টি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সোমবার ঘটনাটি ঘটেছে পুরশুড়া থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের সোমসপুর গ্রামে। উল্লেখ্য, গত ৬ জুন তোলাবাজি,
তৃণমূল অঞ্চল সভাপতি গোয়াল ঘরে বোমা


আরামবাগ, ১৫ জুন (হি.স.) : তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির গোয়ালঘর থেকে ১১টি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সোমবার ঘটনাটি ঘটেছে পুরশুড়া থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের সোমসপুর গ্রামে।

উল্লেখ্য, গত ৬ জুন তোলাবাজি, মারধর ও বোমাবাজির অভিযোগে শ্রীরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি মফিজুল মণ্ডলকে পুলিশ গ্রেফতার করে। এর পর এদিন তাঁর বাড়ির গোয়ালঘর থেকে তাজা বোমাগুলি উদ্ধার করা হয়।

এই বিষয়ে পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, এসব বিজেপি কার্যকর্তাদের জন্য (আক্রমণ করতে) মজুত রাখা হয়েছিল। তারা ভেবেছিল জিতে যাবে। তার পর বোমা-বন্দুক নিয়ে বিজেপির ভোটার ও কার্যকর্তাদের ওপর সন্ত্রাস করবে বলে পরিকল্পনা ছিল। সেই কারণেই এদিন এইসব উদ্ধার হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande