রাস্তায় আবর্জনা ফেললে শাস্তি, ১ সেপ্টেম্বর থেকে কড়া নিয়ম চালু হবে: অগ্নিমিত্রা পাল
হাওড়া, ১৮ জুন (হি. স.):-শহরের রাস্তাঘাটে যেখানে সেখানে আবর্জনা বা প্লাস্টিক ফেললে এবার কড়া শাস্তির মুখে পড়তে হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার সকালে হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে বিশেষ স্বচ্ছতা
অগ্নিমিত্রা


হাওড়া, ১৮ জুন (হি. স.):-শহরের রাস্তাঘাটে যেখানে সেখানে আবর্জনা বা প্লাস্টিক ফেললে এবার কড়া শাস্তির মুখে পড়তে হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার সকালে হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে বিশেষ স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে এ কথা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।মন্ত্রী জানান, ১৫ জুন থেকে শুরু হওয়া ছয় দিনের বিশেষ স্বচ্ছতা অভিযানে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাস্তা, পার্ক, নদীর পাড়-সহ বিভিন্ন এলাকা পরিষ্কার করা হচ্ছে। তিনি বলেন, আগামী ২০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহরে আসবেন এবং ২১ জুন পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। সেই উপলক্ষে শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।অগ্নিমিত্রা পাল আরও বলেন, দীর্ঘদিন হাওড়া পুরসভায় নির্বাচন না হওয়ায় এলাকার বিধায়ক ও প্রশাসকরা নাগরিক পরিষেবা পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন। বর্ষাকালে জল জমা রোধে ছোট-বড় নর্দমা ও খাল সংস্কারের কাজ চলছে। পাশাপাশি ল্যাম্পপোস্ট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande