অসম বিধানসভায় উপাধ্যক্ষ পদ-প্রার্থী ডা. হাব্বেকে অভিনন্দন ও শুভেচ্ছা অগপ-সভাপতি অতুলের
গুয়াহাটি, ১৮ জুন (হি.স.) : ষোড়শ অসম বিধানসভায় উপাধ্যক্ষ পদ-প্রার্থী ডা. হাব্বে তেরনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এনডিএ-ভুক্ত শরিকদল অসম গণ পরিষদ (অগপ)-সভাপতি তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, অসম চুক্তি রূপায়ণ, সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন এব
ডা. হাব্বে তেরন এবং মন্ত্রী অতুল বরা (ফাইল ফটো)


গুয়াহাটি, ১৮ জুন (হি.স.) : ষোড়শ অসম বিধানসভায় উপাধ্যক্ষ পদ-প্রার্থী ডা. হাব্বে তেরনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এনডিএ-ভুক্ত শরিকদল অসম গণ পরিষদ (অগপ)-সভাপতি তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, অসম চুক্তি রূপায়ণ, সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন এবং আবগারি দফতরের মন্ত্রী অতুল বরা।

নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স-এ অতুল বরা লিখেছেন, আমরি (এসটি) হিলসের সম্মানীয় বিধায়ক ডা. হাব্বে তেরনকে অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে প্রার্থী করার সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি।

এক্স-এ মন্ত্ৰী অতুল বরা লিখেছেন, আমি আত্মবিশ্বাসী, ডা. তেরন গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক দায়িত্ব মর্যাদা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং অসম বিধানসভার গণতান্ত্রিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবেন। এই নতুন দায়িত্বের জন্য ডা. হাব্বে তেরনের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande