‘কনসার্ন ফর ক্যালকাটা’-র পক্ষ থেকে মন্ত্রী অগ্নিমিত্রা পালকে ‘স্বচ্ছ বাংলা’ অভিযানে সহযোগিতার প্রস্তাব
কলকাতা, ১৮ জুন (হি.স.) : কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা ‘কনসার্ন ফর ক্যালকাটা’ পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। সংস্থার সভাপতি নারায়ণ জৈন বৃহস্পতিবার তাজ বেঙ্গলে জল সংরক্ষণ বিষয়ক একটি অনুষ্ঠানে
তাজ বেঙ্গলে জল সংরক্ষণ অনুষ্ঠান


কলকাতা, ১৮ জুন (হি.স.) : কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা ‘কনসার্ন ফর ক্যালকাটা’ পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। সংস্থার সভাপতি নারায়ণ জৈন বৃহস্পতিবার তাজ বেঙ্গলে জল সংরক্ষণ বিষয়ক একটি অনুষ্ঠানে রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে সাক্ষাৎ করেন।

এই সাক্ষাতে নারায়ণ জৈন প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার বন্ধ করতে এবং জুটের ব্যাগের ব্যবহার বাড়াতে জনসচেতনতা তৈরির কাজে সাহায্য করার প্রস্তাব দেন।

শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ‘স্বচ্ছ বাংলা’ এবং ‘স্বচ্ছ ভারত’ অভিযানের অংশ হিসেবে নারায়ণ জৈন ভবানীপুর ও আসানসোলের বাসিন্দাদের জন্য বড় ডাস্টবিন বা আবর্জনা ফেলার পাত্র সরবরাহ করারও ইচ্ছা প্রকাশ করেন।

অন্যদিকে, ‘মার্চেন্টস চেম্বার অব কমার্স’ আয়োজিত একটি আলোচনা সভায় ভারত সরকারের জলশক্তি মন্ত্রী সি. আর. পাতিল সাধারণ মানুষের কাছে জল অপচয় রোধ ও জল সংরক্ষণের আবেদন জানান। এই অধিবেশনের সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি প্রীতি সুরেকা। চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুনিশ ঝাঝরিয়া ধন্যবাদ জ্ঞাপন করেন। এই অনুষ্ঠানে ‘কনসার্ন ফর ক্যালকাটা’-র প্রাক্তন সভাপতি রাজেন্দ্র খণ্ডেলওয়ালও উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande