
হাইলাকান্দি (অসম), ১৮ জুন (হি.স.) : হাইলাকান্দি জেলায় প্রাকৃতিক কৃষি পদ্ধতির প্রসারের লক্ষ্যে এবং প্রাকৃতিক চাষাবাদের ওপর জোর দিতে আগামীকাল শুক্রবার দক্ষিণ হাইলাকান্দির মণিপুর সদ্ভাবনা মণ্ডপে এক কৃষি কর্মশালার আয়োজন করা হয়েছে।
জেলা কৃষি বিভাগের উদ্যোগে কর্মশালাটি সকাল দশটা থেকে চলবে। জেলায় পরিবেশ-বান্ধব কৃষির দিকে একটি অর্থপূর্ণ পরিবর্তন গড়ে তুলতে এতে আলোচনা করা হবে বলে সরকারি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস