ইস্তফা দিলেন আলিপুরদুয়ারের পুরপ্রধান, পদত্যাগ সহকারী পুরপ্রধানেরও
আলিপুরদুয়ার, ১৮ জুন (হি.স.): অবশেষে জল্পনাই সত্যি হলো। আলিপুরদুয়ার পুরসভা তৃণমূল পরিচালিত। সেখানের পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন প্রসেনজিৎ কর। শুধু পুরপ্রধানই নন, তাঁর সঙ্গে পুরসভার সহকারী পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন মাম্পি অধিকারীও। বৃহস
ইস্তফা দিলেন আলিপুরদুয়ারের পুরপ্রধান, পদত্যাগ সহকারী পুরপ্রধানেরও


আলিপুরদুয়ার, ১৮ জুন (হি.স.): অবশেষে জল্পনাই সত্যি হলো। আলিপুরদুয়ার পুরসভা তৃণমূল পরিচালিত। সেখানের পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন প্রসেনজিৎ কর। শুধু পুরপ্রধানই নন, তাঁর সঙ্গে পুরসভার সহকারী পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন মাম্পি অধিকারীও। বৃহস্পতিবার বিকালে তাঁরা দুজনেই নিজেদের পদত্যাগপত্র জমা দেন।

গত কয়েক দিন ধরেই আলিপুরদুয়ারের রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল, পুরপ্রধান প্রসেনজিৎ কর নিজের পদ থেকে সরে দাঁড়াতে পারেন। বৃহস্পতিবার বিকালে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে একসঙ্গে ইস্তফা দেন পুরপ্রধান ও সহকারী পুরপ্রধান। একই দিনে পুরসভার শীর্ষ দুই পদাধিকারীর পদত্যাগে আলিপুরদুয়ারের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande