তিনবার এড়িয়েছেন সমন, অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের
কলকাতা, ১৮ জুন (হি.স.): তিনবার হাজিরা এড়িয়ে যাওয়ার পর অবশেষে, বিধাননগর দক্ষিণ থানায় হাজির হলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার সকাল ১০টার কিছু আগে থানায় আসেন তিনি। এর আগে কয়েক বার পুলিশ অরূপকে তলব করলেও তিনি হাজিরা এড়িয়ে গিয়
মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিশ পুলিশের


কলকাতা, ১৮ জুন (হি.স.): তিনবার হাজিরা এড়িয়ে যাওয়ার পর অবশেষে, বিধাননগর দক্ষিণ থানায় হাজির হলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার সকাল ১০টার কিছু আগে থানায় আসেন তিনি। এর আগে কয়েক বার পুলিশ অরূপকে তলব করলেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন।

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট অরূপকে রক্ষাকবচ দিয়েছে। পাশাপাশি, তাঁকে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছিল। গত বছরের ডিসেম্বর মাসে ফুটবল তারকা লিওনেল মেসির সফরকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় ওই অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে এফআইআর রুজু হয়। তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগ তুলেছিলেন শতদ্রু। একাধিকবার হাজিরা এরই যাওয়ার পর অবশেষে থানায় হাজিরা দিলেন অরূপ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande