‘ডিম থেরাপি নয়, সান থেরাপি’— ইছামতীতে দুর্নীতির প্রতীকী বিসর্জন, বিজেপির অভিনব প্রতিবাদ
বসিরহাট, ১৮ জুন (হি. স.) : জমি সংক্রান্ত দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার হওয়া শাহানুর মণ্ডলের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করল বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা নেতৃত্ব। বৃহস্পতিবার ইটিন্ডা রোড থেকে বিজেপি নেতা-কর্মীরা মিছিল করে ই
প্রতিবাদ


বসিরহাট, ১৮ জুন (হি. স.) : জমি সংক্রান্ত দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার হওয়া শাহানুর মণ্ডলের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করল বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা নেতৃত্ব। বৃহস্পতিবার ইটিন্ডা রোড থেকে বিজেপি নেতা-কর্মীরা মিছিল করে ইছামতি সেতুর উপরে পৌঁছে শাহানুর মণ্ডলের ছবি সংবলিত কলাগাছ বা ‘কলা বউ’-এর প্রতীকী বিসর্জন দেন।প্রতিবাদ কর্মসূচিতে বিজেপি নেতারা স্লোগান তোলেন, ‘‘আইন হাতে নেবেন না, ডিম থেরাপি নয়, সান থেরাপি’’ এবং ‘‘দুর্নীতিমুক্ত বাংলা গড়তে হবে’’। তাঁদের দাবি, বসিরহাটের মানুষ দুর্নীতির বিরুদ্ধে ক্ষুব্ধ এবং অভিযুক্তের কঠোর শাস্তি চান।উল্লেখ্য, জমি সংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগে শাহানুর মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশে তিনি বর্তমানে ১০ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সহ-সভাপতি রাজেন্দ্র সাহা, তরুণ কুমার ঘোষ, মণ্ডল সহ-সভাপতি কুণাল ব্রহ্ম ও পলাশ ঘোষ-সহ মহিলা মোর্চার নেত্রীরা। বিজেপির দাবি, দুর্নীতির বিরুদ্ধে তাঁদের আন্দোলন আগামী দিনেও জারি থাকবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande