পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু
বাঁকুড়া, ১৮ জুন (হি.স.) : বাঁকুড়া-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কে চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গঙ্গাজলঘাটি থানার হাঁসপাহাড়ি জঙ্গল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সরোজ
পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু


বাঁকুড়া, ১৮ জুন (হি.স.) : বাঁকুড়া-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কে চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গঙ্গাজলঘাটি থানার হাঁসপাহাড়ি জঙ্গল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সরোজ নন্দী (৪০)। তিনি গঙ্গাজলঘাটি থানার হাঁসপাহাড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গলের একটি বাঁকে একটি চারচাকা গাড়ির সঙ্গে সরোজবাবুর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি ছিটকে রাস্তার অনেক দূরে পড়ে যান। দুর্ঘটনায় বাইকটিও দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে গঙ্গাজলঘাটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় সরোজ নন্দীকে উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও বাইকটি উদ্ধার করেছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande