বিধানসভায় বাজেট অধিবেশন বিতর্ক তুঙ্গে, মিলছে না বসার ঘর, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
কলকাতা, ১৮ জুন (হি. স.) : এ যেন সেই ঘর সংসার তোমার, আর চাবিকাঠিটি আমার। প্রচলিত প্রবাদও কখনও সত্যি হয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের এখন সেই অবস্থা। একদা দেড় দশক ধরে রাজ্যপাট সামাল দিয়ে কালের নিয়মেইএখন ব্রাত্য। তৃণমূল কংগ্রেসের তরফেও বিধানসভায় অধ্যক্
বিধানসভায় বাজেট অধিবেশন আরম্ভ ও বিতর্ক


কলকাতা, ১৮ জুন (হি. স.) : এ যেন সেই ঘর সংসার তোমার, আর চাবিকাঠিটি আমার। প্রচলিত প্রবাদও কখনও সত্যি হয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের এখন সেই অবস্থা। একদা দেড় দশক ধরে রাজ্যপাট সামাল দিয়ে কালের নিয়মেইএখন ব্রাত্য। তৃণমূল কংগ্রেসের তরফেও বিধানসভায় অধ্যক্ষের কাছে বিরোধী দলের নেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায় এর নাম প্রস্তাব করে পাঠানো সত্বেও তা আপাতত হিমঘরে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও সংশ্লিষ্ট মামলা খারিজ। বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস শিবিরের তরফেও ঋতব্রত বন্দোপাধ্যায় ও সন্দীপন সাহা জুটি বিধানসভায় বিরোধী দলের মর্যাদা ও ঘর পেয়েছে। কার্যত, শোভনদেব - ফিরহাদ জুটি অচ্ছুত হয়ে পড়েছে। এতেই চটে লাল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বিধানসভায় এদিন বাজেট অধিবেশনের প্রথম দিনেই রাজ্যপাল রবীন্দ্র নারায়ন রবি - র অভিভাষণের অব্যবহিত পরেই বিরোধী তৃণমূল কংগ্রেস এবং আমরা আদি ও আসল দাবি করে জানানো হয়েছে যে, জরুরি বৈঠক প্রয়োজন। এ নিয়ে দরবার ও সেইসঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে সমস্যার সমাধানের জন্যে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

উল্লেখ্য, শোভনদেব চট্টোপাধ্যায় এর নেতৃত্বাধীন ৫ জন তৃণমূল বিধায়ক যোগদান করেন । এদিন শোভনদেব চট্টোপাধ্যায় ছাড়াও ফিরহাদ হাকিম ও অশোক দেব, মদন মিত্র এবং আব্দুর রহিম বক্সি উপস্থিত ছিলেন। তাদের প্রত্যেকের তরফেও কাতর আর্জি - ঘর বরাদ্দ করা হোক তাদের।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande